নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দায় উপজেলা পরিষদের ভেতর থেকে এক সপ্তাহে চারটি কাঁঠাল, দুইটি মেহগুনি ও ১টি জামগাছসহ মোট সাতটি গাছ কেটে ফেলা হয়েছে। বর্তমানের গাছগুলো উপজেলা পরিষদের ভেতরেই এখনো পড়ে আছে। তবে স্থানীয়রা বলছে গাছগুলো কাটার আগে কোন টেন্ডার আহবান করা হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৪০/৫০ বছরের পুরনো গাছগুলো উপজেলা পরিষদের ভেতরে সৌন্দর্য বর্ধন করে ছায়া দিয়ে আসছে। পরিষদে সেবা নিতে আসা প্রতিদিন হাজারো মানুষ গাছের ছায়ায় আরাম করেন। গত বছর সাবেক ইউএনও সাইফুর রহমান খান সৌন্দর্য বর্ধনের জন্য গাছের গোড়াগুলো পাকা করে বেঁধে দেন।সইে গাছগুলো গত কয়কে দনি আগে কটেে ফলো হয়ছে। বর্তমানের গাছগুলো উপজেলা পরিষদের ভেতরেই এখনো পড়ে আছে।
মান্দা সদর উপজেলার মোজ্জামেল হোসেন নামে এক ব্যক্তি বলেন, গত কয়েক দিন থেকে উপজেলা পরিষদের ভেতরে গাছগুলো কাটা হচ্ছে। টেন্ডার দিলে তো আমরা জানতে পারতাম। গাছ কাটার ফলে এখন অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে। আগে উপজেলায় সেবা নিতে আসা মানুষজন গাছের ছায়ায় দাঁড়াতো পারত। আরাম করতো। এখন সূর্যের তাপে অসস্থিবোধ হবে। পরিষদে সেবা নিতে আসা মানুষদের কষ্ট হবে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ বলেন, ‘উপজেলা পরিষদের মাসিক মিটিংয়ে রেজুলেশনে গাছ কাটার সিদ্ধান্ত হয়। আর এ সিদ্ধান্ত মোতাবেক গাছগুলো কাটা হয়। গাছগুলো ভবনের ছাদের উপরে উঠে গিয়েছিল। কয়েকটি গাছের ডালও ভেঙে গিয়েছে। যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। তবে গাছগুলো উন্মুক্ত টেন্ডার দেয়া হবে। বতর্মান ইউএনও আসার আগে ঝড় হয়েছিল কিনা এমন প্রশ্নে তিনি বলেন, না গত বছর ঝড় হয়নি। এ বছর ঝড় হওয়ার কারণে গাছগুলো কাটা হয়।’
মান্দা উপজেলা বনবিভাগ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, গাছ থাকায় ভবনের সমস্যা হচ্ছিল। এজন্য উপজেলা মাসিক সমন্বয় মিটিংয়ে গাছ কাটার বিষয়ে সিদ্ধান্ত হয়। সেখানে আমি গাছের মূল্য নির্ধারন করে দিয়েছি প্রায় ১ লাখ ৬ হাজার টাকা। তবে ডিসি অফিসের (জেলা প্রশাসক) অনুমোতি হয়েছে কিনা তা আমার জানা নেই।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুজ্জামান বলেন, যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে গাছগুলো কাটা হয়েছে।
স/আ










