সদ্য প্রকাশিত
রাজশাহী

মহানগরীতে নৈশ প্রহরীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক২৫ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
মহানগরীতে নৈশ প্রহরীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে নগর স্বাস্থ্য কেন্দ্রের আইয়ুব আলী (৪৭) নামে এক নৈশ্য প্রহরীর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে রাজপাড়া থানার টুলটুলিপাড়া থেকে এ লাশ উদ্ধার করা হয়।

 

নিহত আইয়ুব আলী মহানগরীর আলীগঞ্জ এলাকার বাসিন্দা এবং টুলটুলিপাড়ার নগরস্বাস্থ্য কেন্দ্রে নৈশ প্রহরী পদে কর্মরত ছিলেন।

 

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ সিল্কসিটি নিউজকে বলেন, নগরস্বাস্থ্য কেন্দ্রের দ্বিতীয় তলার একটি কক্ষে থাকতেন আইয়ুব আলী। প্রতিদিনের ন্যায় তিনি সে কক্ষে ঘুমিয়ে ছিলেন কিন্তু দুপুরে হয়ে গেলেও তিনি কক্ষের দরজা না খুললে  বিষয়টি নিয়ে বিভ্রান্ত হন কর্তৃপক্ষ পরে তারা বিষয়টি থানায় জানায়। খবর পেয়ে পুলিশ ওই কক্ষের দরজা ভেঙে টয়লেট ও রুমের মাঝ পথে থেকে তার লাশ উদ্ধার করে।

 

 

তিনি আরও বলেন, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

এ ঘটনায় রাজপাড়া থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলেও ওসি জানান ।

স/অ