সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

মহাদেবপুরে ইউএনওর অপসারণ দাবীতে মানববন্ধন

নিউজ ডেস্ক১ জুন ২০১৭২ মিনিট পড়া
মহাদেবপুরে ইউএনওর অপসারণ দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁর মহাদেবপুরে উপজেলার নির্বাহী অফিসার জেবুন নাহার এর অপসরণের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী উপজেলার প্রাণকেন্দ্র মাছ চত্তর মোড়ে ‘মহাদেবপুর সচেতন নাগরিক সমাজ’ ব্যানারে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এ সময় নওগাঁ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কুদরতী খুদা সোহাগ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক অনুকুল চন্দ্র সাহা বুদু, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বাক কাওসার আলী, যুবলীগ নেতা আরিফুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা রাজু, ব্যবসায়ী মাসুদুর রহমান, ঠিকাদার গোলাম রাব্বানি, মৎস্যজীবি জামান প্রমূখ।

বক্তারা বলেন, ইউএনও জেবুন নাহার উপজেলার দায়িত্ব ভার নেওয়ার পর থেকেই নিয়মিত অফিস না করা, প্রতিটি কাজের ফাইল সহী করতে গেলে ৫ শতাংশ কমিশন চাওয়া এবং সর্ব ক্ষেত্রে সাধারণ মানুষ কোন কাজে গেলে নানা রকম হয়রানীর স্বীকার হতে হয়। এ সকল বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোন কাজ না হয়নি। ইউএনও যতদিন অপসারণ না হবে ততদিন পর্যন্ত অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন চলতেই থাকবে। কর্মসূচীকালীন সময় মাছ চত্তর চারমাথায় বিশাল যানজটের সৃষ্টি হলে সাধারণ মানুষ ভোগান্তির স্বীকার হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেবুন নাহার বলেন, যাদের ইন্ধনে এই মানববন্ধন তারা ইঞ্জিনিয়ারিং অফিসের নিয়মিত ঠিকাদার। ২০১৬-১৭ অর্থ বছরের এডিপি রাজস্ব খাত থেকে যে সমস্ত প্রকল্পগুলো ছিল সেগুলো টেন্ডার পেয়েছে মেসার্স তরফদার, মেসার্স উল্লাস, স্থানীয় সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার এর ছেলের মেসার্স বিসমিল্লাহসহ ৫টি ঠিকাদার প্রতিষ্ঠান। সরেজমিনে কাজগুলো দেখার পর সন্তোসজনক ও মানসম্মত না হওয়া পুনরায় কাজ সংশোধন করতে বলা হয়। এ অবস্থায় বিলটি পাশ করানোর জন্য এ বিক্ষোভ ও মানববন্ধন।
স/শ