সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
আন্তর্জাতিক

মসুল বিশ্ববিদ্যালয় ইরাকের সরকারি বাহিনীর দখলে

নিউজ ডেস্ক১৪ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
মসুল বিশ্ববিদ্যালয় ইরাকের সরকারি বাহিনীর দখলে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইরাকের সেনাবাহিনী বলছে,তারা উত্তরাঞ্চলীয় মসুল শহরটিকে ইসলামিক স্টেটের হাত থেকে পুনর্দখল করার লড়াইয়ে শহরটির বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিয়ন্ত্রণ দখল করেছে।

 

এই ক্যাম্পাসটি আইএস তাদের একটি প্রধান ঘাটি হিসেবে ব্যবহার করতো এবং এটিকে কৌশলগত-ভাবে একটি গুরুত্বপূর্ণ বিজয় হিসেবে দেখা হচ্ছে।

 

একদিন আগে এটি মুক্ত করার লড়াই শুরু করে সরকারি বাহিনী। ইসলামিক স্টেট মসুল শহরটি দখল করে নেয় ২০১৪ সালে।

 

মসুল শহরের কর দিতে সক্ষম জনগোষ্ঠী এবং নিকটবর্তী তেলক্ষেত্রগুলোর কারণে কিছুকালের মধ্যেই আইএস সবচেয়ে ধনী জঙ্গি গোষ্ঠীতে পরিণত হয়।

 

তবে এখন ইরাকের সরকারি বাহিনী মসুল পুনর্দখলের অভিযানে গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে।

 

একজন জেনারেলকে উদ্ধৃত করে ইরাকের সরকারি টিভি বলছে, নিরাপত্তা বাহিনী মসুল বিশ্ববিদ্যালয় এলাকাটি পুরোপুরি মুক্ত করেছে।

এখানে সরকারি বাহিনী অস্ত্র বানানোর রাসায়নিক পদার্থ পেয়েছে বলে বলা হচ্ছে।

 

মসুল শহরের পূর্ব অংশ এর আগেই সরকারি বাহিনী নিয়ন্ত্রণে চলে গেছে। তবে পশ্চিমাংশ এখনো আইএসের নিয়ন্ত্রণে।

 

সম্প্রতি ইসলামিক স্টেটের দেয়া খবরেই বলা হচ্ছিল যে কোয়ালিশন বাহিনীর বিমান হামলায় টাইগ্রিসের ওপরকার সবগুলো সেতুই ধবংস হয়ে গেছে।

 

তাতে যে মসুলের বাসিন্দারা ব্যাপক দুর্ভোগের মধ্যে পড়েছে তা জানানোই ছিল এর উদ্দেশ্য। তবে উপগ্রহ থেকে পাওয়া চিত্রে মনে হচ্ছিলো যে ক্ষতি আসলে ততটা ব্যাপক নয়।

 

ইরাকি বাহিনী আশা করছে যে এই সেতুগুলো মেরামত করে মসুল শহরের পশ্চিম অংশে তাদের অভিযানের সময় এগুলো কাজে লাগানো যাবে।

সূত্র: বিবিসি বাংলা