সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

ভোলাহাটে সড়ক দূর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত, চালক পলাতক, ট্রাক জব্দ

নিউজ ডেস্ক১১ মার্চ ২০২৪১ মিনিট পড়া
ভোলাহাটে সড়ক দূর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত, চালক পলাতক, ট্রাক জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় সড়ক দূর্ঘটনায় এক মাছ ব্যবসায়ী বৃদ্ধর মৃত্যু হয়েছে। সোমবার (১১ মার্চ) সকালে ভোলাহাট উপজেলার জামবাড়িয়া কলেজের সামনে এই দূর্ঘটনা ঘটে।

নিহত মাছ ব্যবসায়ী ভোলাহাট উপজেলার বড়গাছি এলাকার ফতেপুর গ্রামের মৃত মুসলিমের ছেলে মাহিদুর (৬০)।

এ বিষয়ে মৃত মাহিদুরের ভাতিজা ইসারুল জানান, আমার চাচা মাহিদুর মাছের ব্যবসা করেন। প্রতিদিনের মতো আজ সোমবার সকালে ভোলাহাট থেকে মাছ নিয়ে ভ্যানযোগে চৌডালা বাজারে মাছ বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন। এমন সময় উপজেলার জামবাড়িয়া কলেজের সামনে এসে পৌঁছিলে ভোলাহাটগামী একটি ট্রাক মাছের ভ্যানটিকে সজোরে আঘাত করলে চাচা মাহিদুর ও ভ্যান চালক রাস্তায় ছিঁটকে পড়ে যান। সেই সময় আমি নিজেও ওই পথে সাইকেলযোগে মাছ নিয়ে একই বাজারে যাচ্ছিলাম। পরে চাচাকে গুরুতর আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার জানান, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। ট্রাকের চালক পলাতক থাকায় ট্রাক
(ঢাকা মেট্রো-ট-২২-১৮১৯) জব্দ করে থানায় আনা হয়েছে। ভোলাহাট থানায় মামলার মাধ্যমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।