সদ্য প্রকাশিত
তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক
চাঁপাইনবাবগঞ্জ

ভোলাহাটে প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন 

নিউজ ডেস্ক১৮ এপ্রিল ২০২৪১ মিনিট পড়া
ভোলাহাটে প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন 

ভোলাহাট প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে প্রাণী সম্পদ প্রদর্শনীর শুভ উদ্বোধন করা হয়েছে।  বৃহস্পতিবার সকালে প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে, প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প’র (এলডিডিপি) সহযোগিতায় এবং উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার (অ:দা) মীর আল মুনসুর সোয়াইবের সভাপতিত্ব করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার আশিস কুমার দেবনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রতন কুমার রায় নায়েক, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম কবিরাজ, বীর মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ তৈয়মুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
প্রাণী সম্পদ প্রদর্শনীতে বিভিন্ন জাতের দেশি-বিদেশি প্রাণী প্রদর্শিত হয়। প্রদর্শনীতে মোট ২২ টি স্টল বরাদ্দ দেওয়া হয়।