রাজশাহীর খবর

ভোলাহাটে কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

নিউজ ডেস্ক২৬ জুলাই ২০১৬১ মিনিট পড়া

ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয়টি জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

মঙ্গলবার দুপুরে ভোলাহাট কলেজ মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করে। ওই শিক্ষার্থী ও অভিভাবকরা এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। এতে ওই কলেজের প্রায় ১২শ’ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এ সময় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সফিকুল ইসলাম, শিক্ষক এনামুল হক, রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, শিক্ষার্থীদের পক্ষে সোহেল আহম্মেদ, সিফাত আহম্মেদ, ইনসাফ আলী ও আফরোজা খাতুন প্রমূখ।

মানববন্ধনে- ঐতিহ্যবাহী ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয়টি চলতি বছরে জাতীয়করণে জোর দাবি জানান বক্তারা। পরে তারা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে।
স/শ