সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

ভোলাহাটে ইউএনও’র গাড়ীতে ট্রাকের ধাক্কা: ডিসি’র সিএ’সহ আহত ২

নিউজ ডেস্ক১২ জুন ২০১৭১ মিনিট পড়া
ভোলাহাটে ইউএনও’র গাড়ীতে ট্রাকের ধাক্কা: ডিসি’র সিএ’সহ আহত ২

ভোলাহাট প্রতিনিধি:

ভোলাহাটে জেলা প্রশাসক মাহমুদুল মাহমুদুল হাসান পরিদর্শনে এসে চাঁপাইনবাবগঞ্জ ফেরার পথে তাঁর সিএ ও ইউএনও’র ড্রাউভার গুরুতর আহত হয়েছে।

জানা গেছে, উপজেলার মান্নুমোড়ের রাস্তায় ১টি মটর সাইকেলকে সাইড দিতে গিয়ে পিছন দিক থেকে আসা ১টি ট্রাক ইউএনও’র গাড়ীতে ধাক্কা দেয়। এসময় জেলা প্রশাসকের সিএ ইব্রাহিম হোসেন ও উপজেলা নির্বাহী অফিসারের ড্রাইভার আলাউদ্দিন গুরুতর আহত হয়।

সেই সাথে ইউএনও’র গাড়ীটির সামনে ও পিছনের গ্লাসসহ গাড়ীর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হাসান।

স/অ