সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে নৌকাডুবি : ১০০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

নিউজ ডেস্ক১৫ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ভূমধ্যসাগরে নৌকাডুবি : ১০০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভূমধ্যসাগরের লিবীয় উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে একটি নৌকা ডুবে যাওয়ার পর এখনো শতাধিক লোক নিখোঁজ রয়েছে।
ইতালীয় কোস্টগার্ড তল্লাশি অভিযান চালাচ্ছে। তারা জানিয়েছে, আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে চারজনকে।
বিবিসি অনলাইনের এক খবরে রোববার এ তথ্য জানানো হয়েছে।

অন্ধকার নেমে আসায় তল্লাশি অভিযান ব্যাহত হচ্ছে। বৈরী পরিবেশে নিখোঁজদের সন্ধান করছে ইতালীয় কোস্টগার্ড।

লিবীয় উপকূল থেকে ভূমধ্যসাগরে ৫০ কিলোমিটার দূরে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে ডুবে যায় নৌকাটি। উদ্ধার অভিযানে আরো অংশ নিয়েছে ফ্রান্সের নৌবাহিনীর একটি জাহাজ, দুটি বাণিজ্যিক জাহাজ।

দুর্ঘটনার শিকার অভিবাসনপ্রত্যাশীরা কোন দেশের নাগরিক, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধারাভিযান শেষে হয়তো তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হবে।

স্থলপথে ইউরোপে যাওয়া অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা কমলেও সাগরপথে তা অব্যাহত রয়েছে। ২০১৫ সালে ইউরোপের দেশগুলো সীমান্তে কড়াকড়ি আরোপ করায় পথ পরিবর্তন করে ইউরোপে পাড়ি দিচ্ছে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশের নাগরিকরা।

গত শুক্রবার ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টাকালে বিপদগ্রস্ত ৫০০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে ইতালির কোস্টগার্ড।

সূত্র:রাইজিংবিডি