এস এম নাহিদ হাসান নয়ন
মোরা ভুলি নাই তোমাদের

ভুলা যাবেনা কোনদিন,
জীবনের বিনিময়ে স্বদেশ
কেমনে শুধিবো এই ঋণ।
ওরা বুঝেছিল যে তোমরাই
বাঙ্গালীর স্বপ্নের সারথী,
বুদ্ধিজীবীদের হত্যা করলে
দুর্বল হবে বাঙ্গালী জাতি।
ঘাতকেরা বুঝে নাই সেদিন
ধ্বংসের মাঝে থাকে সৃষ্টি,
মরনেও তোমরা হবে অমর
অদম্য সাহস বাঙ্গালীর কৃষ্টি।
হে দেশপ্রেমিক গুনীজনরা
তোমাদের স্বপ্নের দেশে,
স্মরন করছে সবমানুষেরা
তোমাদেরকে ভালবেসে।










