নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এনেসথেসিয়া, আইসিইউ ও পেইন মেডিসিন বিভাগে পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, গবেষণা ও একাডেমিক উৎকর্ষ সাধনের লক্ষ্যে একটি পোস্টগ্র্যাজুয়েট লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ-উল-ইসলাম আনুষ্ঠানিকভাবে লাইব্রেরিটির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন এনেসথেসিয়া, আইসিইউ ও পেইন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জামিল রায়হান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ড্যাব রাজশাহী জেলার সেক্রেটারি ডা. মনোয়ার তারিক সাবু, বিএসএ-সিসিপিপি রাজশাহীর সহ-সভাপতি ডা. মোঃ আবুল হাসনাত ডাবলু, বিএসএ-সিসিপিপি রাজশাহীর সাধারণ সম্পাদক ও রামেকহা মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে অত্র বিভাগের শিক্ষক, চিকিৎসক, পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থী, নার্সিং কর্মকর্তা এবং গণপূর্ত বিভাগ-২-এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
লাইব্রেরিটি প্রতিষ্ঠার মাধ্যমে অত্র বিভাগের পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, আধুনিক চিকিৎসাবিজ্ঞানের জ্ঞান অর্জন, গবেষণা এবং পেশাগত দক্ষতা উন্নয়নের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন ও জ্ঞানভিত্তিক চিকিৎসাসেবা প্রদানে এটি ইতিবাচক ভূমিকা রাখবে।










