সিল্কসিটিনিউজ ডেস্ক :
মামলায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ৩৪ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল সদর থানার ওসি লোকমান হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ছাড়া মামলায় উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, ছানোয়ার হোসেন ও খান আহমেদ শুভ, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান খান সোহেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন, জেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি রেজাউর রহমান চঞ্চল, জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, সাবেক যুগ্ম-আহ্বায়ক তানভীর ইসলাম হিমেল ও রনি আহমেদ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ দলের কেন্দ্রীয় নেতাকর্মীরা টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা জানাতে আসেন।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, ২০২১ সালের ১৭ নভেম্বর গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার বিষয়ে রবিবার রাতে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। মামলার বাদী হয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান।
সূত্র: কালের কণ্ঠ










