সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
পাবনা

ভাঙ্গুড়ায় দুধ সংগ্রহ বন্ধ রাখায় বিপাকে খামারিরা

নিউজ ডেস্ক১৪ জুলাই ২০১৯২ মিনিট পড়া
ভাঙ্গুড়ায় দুধ সংগ্রহ বন্ধ রাখায় বিপাকে খামারিরা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাবনার ভাঙ্গুড়া পৌর সদরের জগাতলা বাজারে অবস্থিত ব্র্যাক চিলিং সেন্টারে দুধ সংগ্রহ বন্ধ রাখা হয়েছে। ফলে হাজার হাজার লিটার দুধ নিয়ে বিপাকে পড়েছেন খামারিরা। এ অবস্থায় তারা পানির দামে দুধ বিক্রি করতে বাধ্য হচ্ছেন। খামারিদের অভিযোগ, কোনো নোটিশ ছাড়াই খামারি বা কালেকটিং ম্যানেজারের কাছ থেকে দুধ সংগ্রহ বন্ধ রাখা হয়েছে।

এ ব্যাপারে চিলিং সেন্টারের ব্যবস্থাপক খোরশেদ আলম বলেন, দুধ ক্রয় বন্ধ রাখার বিষয়ে কিছু বলতে পারব না। তবে খামারিদের সঙ্গে আলোচনায় ওই চিলিং সেন্টারের বিরুদ্ধে নানা অভিযোগ উঠে এসেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এলাকার কতিপয় অসাধু ব্যবসায়ী কিছুদিন থেকে এখানকার ব্র্যাক, আকিজ, মিল্কভিটা ও প্রাণের চিলিং সেন্টারে ভেজাল দুধ বিক্রি করছে।

কয়েকজন খামারি বলেন, নকল দুধ তৈরির কারিগর সঞ্জয় ঘোষ বৃহস্পতিবার আটকের পূর্ব মুহূর্ত পর্যন্ত ব্র্যাক চিলিং সেন্টারে ভেজাল দুধ বিক্রি করত।

তারা অভিযোগ করে বলেন, ভাঙ্গুড়ার একটি কোম্পানির চিলিং সেন্টারও ওই ভেজাল দুধ ক্রয় করত। এরপর থেকে এখানে দুধের ল্যাক্টমিটার রিডিংয়ের পরিমাপক ধরা হয়েছে ২৯। অথচ বর্তমানে এই এলাকায় উৎপাদিত দুধে ল্যাক্টমিটার দেখাচ্ছে মাত্র ২৪ থেকে ২৬। এ কারণে তাদের দুধ ক্রয় বন্ধ রাখা হয়েছে।

পারভাঙ্গুড়া গ্রামের দুধের কালেকটিং ম্যানেজার হারুন আলী বলেন, ব্র্যাকের আওতায় আমরা ২৬ জন ম্যানেজার ও ৫১ জন খামারি দৈনিক সাত হাজার ৫শ’ লিটার দুধ সরবরাহ করতাম। হঠাৎ দুধ না নেওয়ায় মারাত্মকভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি। খামারি নুর সাঈদ ও গোলজার হোসেন বলেন, আমাদের গাভীর দুধ বিশুদ্ধ হওয়া সত্ত্বেও ব্র্যাক ক্রয় বন্ধ রাখায় মহাবিপদে পড়েছি। তাই দ্রুত এ সমস্যা সমাধানের জন্য তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।