সিল্কসিটিনিউজ ডেস্ক:
কুড়িগ্রামের রাজারহাটে ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি চার্জ থেকে খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. গোলাম রব্বানী (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চান্দামারী খামারপাড়া গ্রামে তার নিজবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই গ্রামের মো. আব্দুল হাইয়ের ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন।

স্থানীয় বাসিন্দা বাদশা মিয়া জানান, এদিন সকালে গোলাম রব্বানী বাড়িতে রাখা অটোরিকশার ব্যাটারি চার্জ থেকে খুলতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় আরেক বাসিন্দা মাসুদ ইসলাম জানান, দুর্ঘটনার সময় পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেননি। পরে দুপুরের দিকে অটোরিকশার ঘরে গিয়ে তারা গোলাম রব্বানীর মরদেহ দেখতে পান। এরপর প্রতিবেশীদের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়।
রাজারহাট থানার ওসি মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।










