জাতীয়

বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে চলবে ট্রেন

Silk City২৪ জুলাই ২০২৪১ মিনিট পড়া

সিল্কসিটি নিউজ ডেস্ক :

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতা শুরু হলে পরিষেবা স্থগিত করে বাংলাদেশ রেলওয়ে। এর এক সপ্তাহ পরে বৃহস্পতিবার (২৫ জুলাই) থেকে অতি সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেন চলাচল চালু করবে।

বুধবার (২৪ জুলাই) রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (২৫ জুলাই) কারফিউ শিথিল হওয়ার সময় ঢাকা-নারায়ণগঞ্জ এবং ঢাকা-টঙ্গী রুটে দুটি কমিউটার ট্রেন চলাচল করবে।

তিনি আরও বলেন, আমরা বৃহস্পতিবার পূর্ণাঙ্গভাবে ট্রেন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেব।