বিজ্ঞান ও প্রযুক্তি

বুধবার থেকে নতুন নোট ৭ পাবেন গ্রাহকরা!

নিউজ ডেস্ক২১ সেপ্টেম্বর ২০১৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

স্যামসাং গ্যালাক্সি নোট ৭ ক্রেতাদের কাছে আগেই ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেছিল দক্ষিণ কোরিয় প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। তাদের ডিভাইসটির ত্রুটির কারণে বেশ কিছু অভিযোগ আসতে শুরু করলে এবং ফোন বিস্ফোরণের মতো ঘটনা ঘটলে সেগুলো বদল করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় স্যামসাং কর্তৃপক্ষ।

বুধবার থেকেই সেই ফোন বদলিয়ে নতুন করে সেসব এলাকায় ফোন দেওয়া শুরু করবে স্যামসাং। এজন্য অবশ্য ১৫ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রসহ বেশ স্যামসাংয়ের অনুমোদিত আউটলেটে গিয়ে ২১ সেপ্টেম্বরের মধ্যে নোট ৭ জমা দিলে ক্রেতাদের নতুন সেট দেবে স্যামসাং।
একই সঙ্গে নতুন ফোন না পাওয়া পর্যন্ত নোট ৭ ক্রেতাদের কাছে থাকা ডিভাইসটি বন্ধ রাখার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটির বিশেষজ্ঞরা।

গত ১৯ আগস্ট স্যামসাং তাদের সর্বশেষ ফ্ল্যাগশিপ ফোন হিসেবে নোট ৭ বিক্রি শুরু করে। কিন্তু তার পরপরই ফোনটির ব্যাটারিজনিত কিছু সমস্যার কতা জানাতে থাকে এর গ্রাহকরা। একই সঙ্গে আসতে থাকে ব্যাটারি বিস্ফোরিত হওয়ার খবর।

এধরনের প্রায় ২৬টি বিস্ফোরণের খবর আসে স্যামসাংয়ের কাছে। পরে কর্তৃপক্ষ ফোনটি বিক্রি বন্ধের ঘোষণা দেয় এবং পুনরায় মাননিয়ন্ত্রণ করতে পাঠায়। তবে নতুন যেসব ফোন ক্রেতাদের বদলিয়ে দেওয়া হবে সেগুলোর ব্যাটারিতে সেফটি হিসেবে একটি সবুজ চিহ্ন দেওয়া থাকবে বলে জানায় কর্তৃপক্ষ।

এরই মধ্যে অবশ্য নোট ৭ বিস্ফোরণ হওয়ার ঘটনায় এক ব্যবহারকারীর গায়ে আগুন লাগায় মামলাও করেছে ক্ষতিপূরণ চেয়ে।

বাংলাদেশের বাজারে নোট ৭ আসেনি। তবে স্যামসাং ও গ্রামীণফোন অগ্রিম বুকিং নেওয়ার ঘোষণা দেওয়ার এক দিনের মাথায় বিশ্বজুড়ে নোট ৭ বিক্রি বন্ধ করে দেয় স্যামসাং। তবে দেশের কেউ যদি আন্তর্জাতিক ওয়ারেন্টিতে ইতোমধ্যে সেটটি নিয়ে আসনে তবে যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে তা বদলিয়ে দেওয়া হবে বলে জানায়। এছাড়াও দেশে যেসব নোট ৭ আসবে তার মান অক্ষুন্ন থাকবে বলেও জানায় স্যামসাং বাংলাদেশ কর্তৃপক্ষ।