সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

বিজয় দিবস পালন না করায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে মানববন্ধন

নিউজ ডেস্ক২৮ ডিসেম্বর ২০১৬৩ মিনিট পড়া
বিজয় দিবস পালন না করায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁর মান্দার ভারশোঁ উচ্চ বিদ্যালয় ও কলেজে মহান বিজয় দিবস উদযাপন না করায় ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। বুধবার দেলুয়াবাড়ি-চৌবাড়িয়া রাস্তার লক্ষ্মীর মোড়ে এ কর্মসূচি পালিত হয়।

 
এর আগে গত ২৬ ডিসেম্বর জেলা প্রশাসক ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে এ বিষয়ে এলাকাবাসীর পক্ষে লিখিত অভিযোগ করেন ভারশোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারশোঁ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিস দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।

 
বুধবার বেলা ১১টা থেকে শুরু হওয়া ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, ভারশোঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, শিক্ষার্থীর অভিভাবক আনসার আলী, আব্দুল্লাহ আল মামুন, সিদ্দিকুর রহমান, এনামুল হক, আরজেদ আলী ফিটু, শহিদুল ইসলাম চিতল প্রমুখ।

 
বক্তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সাত দিনের আল্টিমেটাম দিয়েছে। সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল ভারশোঁ স্কুল অ্যান্ড কলেজ এলাকা প্রদক্ষিণ করে।

 
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ১৫ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত ভারশোঁ উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ আব্দুস সালামসহ শিক্ষক-কর্মচারিরা কক্সবাজার ভ্রমণে গিয়েছিলেন। এ কারণে প্রতিষ্ঠানটিতে পতাকা উত্তোলনসহ মহান বিজয় দিবসের কোনো আনুষ্ঠানিকতা পালিত হয়নি। এছাড়া এসএসসির ফরম পূরনে শিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে বলেও তাঁরা অভিযোগ করেন।

 
শিক্ষার্থীর অভিভাবক ফজলুর রহমান, ইয়াছিন আলী, নাজিমুদ্দীনসহ স্থানীয় ছয়-সাতজন অভিভাবক জানান, চলতি এসএসসি ফরম পূরনের তাঁদের সন্তানদের কাছ থেকে ৩ হাজার টাকা করে আদায় করা হয়েছে। অথচ বোর্ডের নিয়ম অনুযায়ী ১ হাজার ৮০০ টাকা করে নেওয়ার কথা।

 
অভিযোগের বিষয়ে ভারশোঁ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রতিষ্ঠানের সভাপতিকে অবহিত করে কক্সবাজার ভ্রমণে যাওয়া হয়েছিল। দায়িত্বপ্রাপ্ত দুইজন শিক্ষক বিজয় দিবসে পতাকা উত্তোলনসহ আনুষ্ঠানিকতা পালন করেছে। আর ফরম পূরনে বোর্ডের নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত কোনো অর্থ আদায় করা হয়নি বলে তিনি দাবি করেন।

 
এ ব্যাপারে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম জানান, ওই শিক্ষাপ্রতিষ্ঠানে বিজয় দিবসে পতাকা উত্তোলন হয়নি এ ধরনের অভিযোগের একটি অনুলিপি পাওয়া গেছে। ইতোমধ্যে এর ব্যাখ্যা চেয়ে প্রতিষ্ঠান প্রধানকে চিঠি দেওয়া হেয়েছে। অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি তিনি অবহিত নন বলে জানান।

 
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুল ইসলাম বলেন, মহান বিজয় দিবসের মতো কোনো জাতীয় দিবস পালন না করা খুবই লজ্জাজনক বিষয়। মান্দার একটি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরণের একটি অভিযোগ আমাদের কাছে আছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

স/অ