রাজশাহী

বিজ্ঞানভিত্তিক ৪র্থ জেনারেশন অ্যাবাকাস প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক১৫ মে ২০২৬২ মিনিট পড়া
module: h; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 168.89621; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী নগরীর বিনোদপুর বাজারে বিশ্বের অন্যতম বৃহৎ বিজ্ঞানভিত্তিক ৪র্থ জেনারেশন অ্যাবাকাস প্রশিক্ষণ প্রতিষ্ঠান “ইউসিমাস”-এর নতুন কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকাল ৫টায় আনুষ্ঠানিকভাবে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। আনন্দঘন পরিবেশে ফিতা কেটে নতুন যাত্রার সূচনা করা হয়।
এ সময় অ্যাডমিন পরিচালক জানান, ইউসিমাস শিশুদের মেধা বিকাশ ও সৃজনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আধুনিক বিজ্ঞানভিত্তিক অ্যাবাকাস পদ্ধতির মাধ্যমে শিশুদের দ্রুত গণনা দক্ষতা, মনোযোগ বৃদ্ধি এবং আত্মবিশ্বাস গড়ে তোলার কাজ করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের শিক্ষা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউসিমাসের মাধ্যমে শিশুরা শুধু গণিতেই নয়, বরং সমস্যা সমাধান, স্মৃতিশক্তি বৃদ্ধি ও নেতৃত্বগুণেও দক্ষ হয়ে উঠবে।
অনুষ্ঠানে উপস্থিত সহকারী শিক্ষক ও শিক্ষিকারা বলেন, ইউসিমাস শিশুদের ব্রেইনের সক্ষমতা বৃদ্ধি করে, পড়াশোনায় মনোযোগ সৃষ্টি করে এবং সৃজনশীল চিন্তাশক্তি বাড়াতে সহায়তা করে। এখানে ৮টি লেভেলে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ভর্তি রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০০ টাকা। শিশুদের প্রতিভা ও সৃজনশীলতা বিকাশে আধুনিক ও আকর্ষণীয় শিক্ষামাধ্যম হিসেবে ইউসিমাস ইতোমধ্যে অভিভাবকদের আস্থার জায়গা তৈরি করেছে।
নগরীর বিনোদপুরে নতুন কার্যালয় চালুর মাধ্যমে ইউসিমাসের কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।