সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বিছানার উপর সাপ, কামড়ে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক২ নভেম্বর ২০২০১ মিনিট পড়া
বিছানার উপর সাপ, কামড়ে যুবকের মৃত্যু

বগুড়ার শেরপুর উপজেলায় বাবলু শেখ (৩২) নামে এক যুবকের বিছানার উপর সাপ ছিল। ঘুমাতে গেলে রাতে ওই সাপের কামড়ে তার মৃত্যু হয়। রোববার রাতে উপজেলার শালফা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের শালফা গ্রামের মহির উদ্দিন শেখের ছেলে বাবলু শেখ প্রতিদিনের মতো রোববার রাতের খাবার শেষ করে ঘুমানোর জন্য বিছানায় যায়। সবার অজান্তে একটি দারাজ জাতের সাপ বিছানায় আগে থেকেই ছিল বলে ধারণা পরিবারের।

বিছানা না দেখে বাবলু শেখ শুয়ে পড়লে ওই সাপে কামড় দেয়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন স্থানীয় এক ওঝাঁর মাধ্যমে ঝাড়ফুঁক দিয়ে বিষ নামিয়ে আনার পর আবারও সে তার বিছানায় ঘুমিয়ে পড়ে। রাত ১২টার দিকে তিনি বেশি অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সূত্র: যুগান্তর।