সিল্কসিটিনিউজ ডেস্ক:
সাউথইস্ট ব্যাংক থেকে ১৩৫ কোটি টাকা ঋণ জালিয়াতি ও আত্মসাতের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে হাইকোর্টের দেয়া জামিন বাতিল করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
একই সঙ্গে দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আপিল গ্রহণ করে এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
অ্যাডভোকেট খুরশীদ আলম খান বলেন, চট্টগ্রামের সাউথইস্ট ব্যাংক থেকে ১৩৫ কোটি টাকা ঋণ জালিয়াতি ও আত্মসাতের অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বিরুদ্ধে বেঞ্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক)।
এ মামলায় হাইকোর্ট থেকে জামিন নেন আসলাম। পরে এ আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করে দুদক। শুনানি শেষে হাইকোর্টের দেয়া জামিন বাতিল করেছেন আপিল বিভাগ।










