সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বিএনপি থেকে বগুড়ার সিপার আল বখতিয়ারকে বহিষ্কার

নিউজ ডেস্ক৩০ সেপ্টেম্বর ২০২০১ মিনিট পড়া
বিএনপি থেকে বগুড়ার সিপার আল বখতিয়ারকে বহিষ্কার

বগুড়া জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি সিপার আল বখতিয়ারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগ এনে তাকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী ২৮ সেপ্টেম্বর স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এই বহিষ্কার করার কথা বলা হয়।

ওই পত্রে বলা হয় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতে দলের গঠনতন্ত্র ধারা মোতাবেক দলের প্রাথমিক সদস্য পদ থেকে সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। পত্রটির অনুলিপি বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির আহবায়ক/সিনিয়র যুগ্ম আহবায়ককে পাঠানো হয়েছে।

বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক অ্যাড. সাইফুল ইসলাম দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জেলা যুবদলের সাবেক সভাপতি সিপার আল বখতিয়ারকে কেন্দ্রীয়ভাবে বহিষ্কার করার সত্যতা স্বীকার করেছেন।

 

সূত্রঃ কালের কণ্ঠ