সিল্কসিটি নিউজ ডেস্ক :
বাংলাদেশের বিরুদ্ধে বিএনপি-জামায়াত তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের যেকোনো ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দেওয়া হবে।
এর আগে বিমানবন্দরে অবতরণের পর বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানককে ফুলেল শুভেচ্ছা জানান সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), আমিনুল ইসলাম, নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) কল্লোল কুমার দত্ত, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহা আলম, দিনাজপুর পৌর আওয়ামী লীগ, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট, বিহারি ক্যাম্প উন্নয়ন কমিটিসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় বিমানবন্দরে জাহাঙ্গীর কবির নানককে শুভেচ্ছা ও স্বাগত জানাতে রংপুর, দিনাজপুর ও সৈয়দপুরের স্থানীয় কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।











