সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
পাবনা

বাতাস থেকে অক্সিজেন তৈরি করেছেন পাবনার স্কুলছাত্র তারিফ

নিউজ ডেস্ক৯ জুন ২০২১২ মিনিট পড়া
বাতাস থেকে অক্সিজেন তৈরি করেছেন পাবনার স্কুলছাত্র তারিফ

চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় অক্সিজেনের চাহিদা পূরণ করতে স্বল্প খরচে অক্সিজেন তৈরির মেশিন তৈরি করেছে পাবনার ঈশ্বরদী এসএম মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী তাহের মাহমুদ তারিফ। সে বাতাস থেকে অক্সিজেন তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।

গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তার তৈরি কৃত প্ল্যান্ট থেকে অক্সিজেন তৈরি করে দেখান। এই মেশিনটি তৈরি করতে তারিফ এর সময় লেগেছে দুই সপ্তাহ এবং খরচ হয়েছে ৬৫ হাজার টাকা।

এ ব্যাপারে তারিফ জানায়, করোনাভাইরাসের আক্রমণে সবার আগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ফুসফুস। আহত ফুসফুস বাতাস থেকে শরীরের জন্য প্রয়োজনীয় অক্সিজেন সংগ্রহের সামর্থ্য হারাতে থাকে। ফলে শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যায়। এ কারণে করোনা আক্রান্ত মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। তাই বলা হয় করোনারোগীর জন্য অতিপ্রয়োজনীয় জীবনরক্ষাকারী ওষুধ হলো মেডিকেল অক্সিজেন।

একজন সুস্থ মানুষের শরীরে অক্সিজেন স্বাভাবিক মাত্রা হচ্ছে ৯৫-১০০%। এই মাত্রা ৯৩%-র কম হলে সতর্ক হতে হয় এবং ৯২%-র কম হলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা আবশ্যক।

তারিফ আরো জানায়, প্ল্যান্ট তৈরি করতে সার্বিক সহযোগিতা করেছেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস ও আমার শিক্ষা প্রতিষ্ঠান।

এ ব্যাপারে এসএম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আয়নুল ইসলাম জানান, তারিফের মেধা ও পরিশ্রমকে আমরা গুরুত্ব দিয়ে তাকে উৎসাহ দিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস জানান, আমরা তারিফ উদ্ভাবিত অক্সিজেন প্ল্যান্টটি জেলা প্রশাসক মহোদয়ের কাছে পাঠাব পরবর্তী পদক্ষেপ নেয়ার জন্য।