বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় প্রাথমিক ও মাধ্যমিকের ২২২টি বিদ্যালয়ের ৪৪ হাজার শিক্ষার্থীর মাঝে পৃথকভাবে বই বিতরণ করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, গতকাল রোববার উপজেলার ৪৪টি মাধ্যমিক বিদ্যালয়, ১০ ভোকেশনাল বিদ্যালয়, ৯টি দাখিল মাদ্রাসাসহ মোট ৬৩টি প্রতিষ্ঠানের ১৮ হাজার শিক্ষার্থী রয়েছে। এই সকল শিক্ষার্থীদের মাঝে ১৮ হাজার সেট নতুন বই এক সাথে পৃথকভাবে বিতরণ করা হয়েছে।
অপরদিকে ৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১০টি কেজি স্কুল, ৫৯টি আনন্দ স্কুল, ব্র্যাক স্কুল ১০টিসহ মোট ১৫৯ শিক্ষা প্রতিষ্ঠানের ২৬ হাজার শিক্ষার্থী রয়েছে। এই সকল শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বার্হী কর্মকর্তা হামিদুল ইসলাম আড়ানী মনোমোহীনি উচ্চবিদ্যালয়ে বই বিতরণের আনুষ্টানিকভাবে উদ্বোধন করেন। বই বিতরণ অনুষ্ঠানে আড়ানী মনোমোহীনি উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মতিউর রহমান মতির সভাপতিত্বে ও সহকারি শিক্ষক কামরুল হাসান জুয়েলের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ইয়াকুব আলী, মাধ্যমিক শিক্ষকা কর্মকর্তা আরিফুর রহমান, প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস।
পরে আড়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শহীদুজ্জামান শাহীদের সভাপতিত্বে উপজেলা নির্বার্হী কর্মকর্তা সাড়ে সাত শতাধিক শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। বই বিতরণের সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক নার্গিস সুলতানাসহ সহকারি সকল শিক্ষকরা।
আড়ানী মনোমোহীনি উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রিফা তাসফিয়া তাহসিন জানায়, নতুন বছরের নতুন বই পেয়ে ভাল লাগছে। লেখাপড়া ভালো হবে।
অভিভাবক শিরিন সুলতানা জানান, আগেই ছেলে-মেয়েরা বই হাতে পেল। তাই লেখাপড়া ভালোভাবে করানো সুবিধা হবে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা ইয়াকুব আলী জানান, শিক্ষার্থীরা যেন সঠিক সময়ে বই হাতে তুলে দেয়া হয়, সেই ভাবে বিদ্যালয়ে বিদ্যালয়ে বই পৌছানো হয়েছিল। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সুন্দরভাবে বই বিতরণ করা হয়েছে।
স/শ










