বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা হলরুমে ’আইনগত সহায়তার’ উপর পক্ষে-বিপক্ষে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের বাস্তবায়ন ও অর্থায়নে ছিলেন ন্যাশনাল সেন্টার ফরস্টেট কোর্টস ও ইউএস আইডি।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মওলানা জিন্নাত আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১, বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, বেসরকারী সংগঠন সচেতনের রাজশাহী জেলা সম্বয়কারি মহাসিন আলী।
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন বিষয়ের উপরে প্রথমে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৬টি বিদ্যালয়ের ২৪ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম নির্বাচিত হয় রহমোতুল্লা বালিকা উচ্চবিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় একই প্রতিষ্ঠানের নবম শ্রেনীর শিক্ষার্থী অঙ্গনা পান্ডে। অনুষ্ঠানের বিচারকের দায়িত্বে ছিলেন উপজেলা ভাইস চেয়াম্যান শফিউর রহমান শফি, মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম ও বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান।

স/অ










