বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় চারদিনে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত ১৮ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
বাঘা থানা সূত্রে জানা যায়, রোববার থেকে বুধবার পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত সাজাপ্রাপ্তরা হলেন-কলিগ্রামের আজাদ হোসেন, তসলিম উদ্দিন, মনিগ্রামের ময়েন উদ্দিন।

এছাড়া ওয়ারেন্টভূক্ত আসামী মামুন হোসেন, হাসান আলী, মসলেম উদ্দিন, আসমা বেগম , ঝুন্টু হোসেন, আলমগীর হোসেন, আম্বিয়া বেগম, ফারজিনা বেগম, বিথী বেগম, লালন উদ্দিন, আসমা বেগম, শাহানাজ মুন্নি, জাকারিয়া বেগম। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হয়েছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহামুদ বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হয়েছে।
স/শ









