রাজশাহীর খবর

বাঘায় যুবলীগের সাবেক সম্পাদক আটক

নিউজ ডেস্ক২৪ জুলাই ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাঘা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তসিকুল ইসলামকে (৪৮) আটক করেছে পুলিশ। আজ রোববার সকাল ৯টার দিকে নিজ বাড়ি উপজেলার পন্ডিতপাড়া থেকে তাকে আটক করা হয়। তবে কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, তা জানা যায়নি। এরআগে ২০১৪ সালের ১৪ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ আটক হয়েছিল তসিকুল।


বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে থানায় বসে রাখা হয়েছে। আটকের কারণ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পারিবারিক দ্বন্দ্বের কারণে তাকে আটক করা হয়েছে। পরিবারের লোকজন বিষয়টি মীমাংস করবে বলে জানিয়েছে।  তাই তাদের মীমাংসা করতে বলা হয়েছে।
স/মি