বাঘা প্রতিনিধি:
রাজশাহী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এএইচএম খালেদ ওয়াশী কেটুর স্বরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আসর নামাজ শেষে এই স্বরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাঘা উপজেলা যুবলীগ।
অনুষ্ঠানে উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান নিপনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ। বিশেষ অতিথি ছিলেন বাঘা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, জেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু।

উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলীর পরিচালনায় উপস্থিত ছিলেন বাঘা পৌর প্যানেল মেয়র-১ ও বাঘা উপজেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পিন্টু, আড়ানী পৌর আওয়ামীলীগ সভাপতি শহীদুজ্জামান শাহিদ, জেলা যুবলীগ সহ-সভাপতি আলমগীর মুর্শেদ রঞ্জু, মাহমুদ হাসান ফয়সাল সজল, মোজাহিদুল ইসলাম মানিক, তছিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিলন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান পল্লব, অর্থ সম্পাদক হাফিজুর রহমন, সদস্য রবি, সেলিম, মুনছুর রহমান, বাঘা পৌর যুবলীগ সভাপতি শাহিন আলম, সাধারণ সম্পাদক জোবাইদুল হক প্রমুখ।
স/শা










