সদ্য প্রকাশিত
রাজশাহী

বাঘায় মোহাম্মদ আলী ৪২ ভুলু ৩০

নিউজ ডেস্ক২৮ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
বাঘায় মোহাম্মদ আলী ৪২ ভুলু ৩০

বাঘা প্রতিনিধি:
রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের ১৫ নম্বর ওয়ার্ডের ভোট গ্রহণ বুধবার বাঘায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলার তেঁথুলিয়া বালিকা উচ্চবিদ্যালয়ে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা অনুষ্টিত হয়।

 
কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ শেষ হয়েছে। এই কেন্দ্রে আড়ানী পৌরসভা, আড়ানী ইউনিয়ন, বাউসা ইউনিয়ন, বাজুবাঘা ইউনিয়ন, গড়গড়ি ইউনিয়ন ও চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বররা ভোট প্রয়োগে অংশগ্রহণ করেন।
মোট ভোটার সংখ্যা ছিল ৭২ জন।

 

এরমধ্যে সকলেই নিজ নিজ ভোট প্রয়োগ করেন। ভোট গনণা শেষে বেলা ২টার পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটারিং কর্মকর্তা হামিদুল ইসলাম বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করে। এতে মোহাম্মদ আলী (আনারস) ভোট পেয়েছেন ৪২। আওয়ামীলীগের দলীয় প্রার্থী মাহবুব জামান ভুলু (তালগাছ) পেয়েছেন ৩০ ভোট।

 
এছাড়া সংরক্ষিত নারী আসনের আওয়ামীলীগের দলীয় প্রার্থী জয়জয়ন্তী সরকার মালতি (হরিণ) ভোট পেয়েছেন ৪৫। তাঁর প্রতিম্বন্দ্বী প্রার্থী রেহেনা আক্তার (ফুটবল) পেয়েছেন ২৭ ভোট।

 
এই ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্টিত হয়েছে। তবে সাধারণ আসনে অধ্যক্ষ নুর মোহাম্মদ তুফানের কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচিত হয়েছেন। শন্তিরক্ষার্থে দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটারিং কর্মকর্তা হামিদুল ইসলাম, নির্বাহী মেজিষ্ট্রেট জাহিদ হাসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মজিবুল আলম, বাঘা থানার ওসি আলী মাহমুদসহ ৩০ জন পুলিশ, আনছার ২৫ জন। এছাড়া র‌্যাবের টহল টিম ছিল।
স/শ