সদ্য প্রকাশিত
রাজশাহী

বাঘায় মাদকাসাক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

নিউজ ডেস্ক২৬ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাঘায় মাদকাসাক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় মাদকাসাক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা। উপজেলার আড়ানী পৌরসভার কুশাবাড়িয়া মহল্লার আবদুর রশিদের ছেলে রুয়েল হোসেন (২২) মাদকাসাক্ত হয়ে পড়ে। কোন উপায় না পেয়ে সোমবার সকালে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

 

পরে  ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলামের কার্যালয়ে হাজির করা হলে তিনি রুয়েলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

 

মাদকাসাক্ত রুয়েল হোসেনের বাবা আবদুর রশিদ বলেন, বিভিন্নভাবে তাকে বারবার মাদকাসাক্ত থেকে বিরত থাকার জন্য বুঝানোর চেষ্টা করা হয়েছিল। কোন কথায় কর্ণপাত করেনি। সে দিন দিন আরও বেশি মাদকাসাক্ত হয়ে পড়ছিল। এছাড়া সে নিজ বাড়ির বিভিন্ন জিনিসপত্র বাজারে বিক্রি করতে শুরু করে। আত্মসম্মানের ভয়ে এলাকার লোকজনের সহযোগিতায় পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে পুলিশে দেয়া হয়েছে।

 
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ বলেন, রুয়েল দীর্ঘ দিন থেকে মাদকাসাক্ত হয়ে পড়েছিল। কোন উপায় না পেয়ে পরিবারের সিদ্ধান্তে তার বাবা থানায় আবেদন করেন। এই আবেদনের প্রেক্ষিতে তাকে আটক করে থানায় আনা হয়। পরে উপজেলা কার্যালয়ের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।

 

এই সময় সে অপরাধ স্বীকার করায় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
স/শ