বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় নিরাপদ ফসল উৎপাদন প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উত্তম কৃষি ব্যবস্থাপনা মাধ্যমে খাদ্য নিরাপত্তার জন্য পরিবেশ বান্ধব নিরাপদ ফসল উৎপাদন কর্মসূচীর ৩০ জন কৃষককে এই প্রশিক্ষণ দেওয়া হয়।
বুধবার সকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা বেগমের সভাপতিত্বে নিরাপদ ফসল উৎপাদন প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা ও কৃষিবীদ সারমিন সুলতানা, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হাফিজুল আলম ও সংশ্লিষ্ট ব্লকের উপসহকারি কৃষি কর্মকর্তা।
কৃষকদের মাঝে রাসায়নিক সার, জৈব কীটনাশক সার, জৈব সার, প্রদর্শনীয় সাইন বোর্ড বিতরণ করা হয়।
স/শ










