বাঘা প্রতিনিধি:
’অর্থপুষ্টি স্বাস্থ্য চান, দেশি ফল বেশি খান’ এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে রাজশাহীর বাঘায় তিনদিন ব্যাপি ফলদ-বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রসাশন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১, বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি।
আয়োজিত মেলার উদ্বোধনের আগে একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা বেগম।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা হাসান ইমামের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা ভূমি কর্মকর্তা শিমুল আক্তার, মৎস্য কর্মকর্তা (ভারপাপ্ত) আমিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মফিজুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামসুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইয়াকুব আলী, অফিসার ইনচার্জ আলী মাহমুদ, উপাধ্যক্ষ নসিম উদ্দিন প্রমুখ।
প্রসঙ্গত, রাষ্ট্রীয় কাজে ব্যাস্ত থাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি আয়োজিত মেলার উদ্বোধন করতে পারেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলামও অফিসিয়াল কাজে ব্যাস্ত থাকায় দুপুরে মেলায় বৃক্ষ রোপন করেন।
স/মি









