সদ্য প্রকাশিত
রাজশাহী

বাঘায় চর অ্যালায়েন্সের সমাপনী সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক১৯ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
বাঘায় চর অ্যালায়েন্সের সমাপনী সভা অনুষ্ঠিত

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় চর আ্যলায়েন্সের সমাপনী সভা অসুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

নদী ও জীবন প্রকল্পের লোকাল চর অ্যালান্সের আয়োজনে সমতা নারী কল্যান সংস্থার বাস্তবায়নে, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের সহযোগিতায় এবং আইরিস এইডের অর্থায়নে ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত চর আ্যলায়েন্স বাঘা উপজেলার পদ্মার চরে নারী নির্যাতন রোধ, বাল্য বিবাহ, বহু বিবাহ, বিশুদ্ধ পানি সরবরাহ, স্যানিটেশন, প্রতিবন্ধীদের সহায়তা, স্বাস্থ্য, শিক্ষার মান উন্নয়ন, গরু মোটাতাজা করন, কৃষি উন্নয়ন, পশু পালনের উপর কাজ করা হয়। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় সমাপনী সভা অনুষ্ঠিত হয়। পরে প্রকল্পের অর্থায়নে ৩৩ জন প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরন বিতরণও করা হয়েছে।

bagha-pic-19-12-16-2-copy
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম। নদী ও জীবন প্রকল্পের পরিচালক নজরুল ইসলামের সভাপতিত্বে ও প্রকল্প ম্যানেজার সেলিম রেজার পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা বেগম, উপজেল শিক্ষা কর্মকর্তা ইয়াকুব আলী, প্রানী সম্পাদ কর্মকর্তা আবদুল কাদির, চর আ্যলায়েন্সর আহবায়ক এমদাদুল হক সন্টু, চকরাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিযুল আযম, বাঘা প্রেস ক্লাব সভাপতি আবদুল লতিফ মিয়া প্রমুখ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিশুরা বিদ্যালয়ে থাকে মাত্র কয়েক ঘন্টা। আর পরিবারের মধ্যে থাকে সারক্ষণ। তাই শিশুদের জন্য পরিবারই সবচেয়ে বড় বিদ্যালয়। চরে এই প্রকল্পের অধীনে টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হতো। প্রকল্প শেষ হওয়ায় চরের মানুষ এই সেবা থেকে বঞ্চিত হতে যাচ্ছেন।

 

তিনি আরও বলেন, ১৪ মাস থেকে এই উপজেলার দায়িত্বে আছি। কোন সমস্যা হলে অফিসে আসার দরকার নেই। বর্তমানে ইন্টারনেটের যুগ। তাই সমস্যা চিহিৃত করে জনগনের পাশে গিয়ে সমস্যা সমাধান করার আস্বস্থ করেন।
স/শ