সদ্য প্রকাশিত
রাজশাহী

বাঘায় এইচএসসি’র ফরম পূরনে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ

নিউজ ডেস্ক২০ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
বাঘায় এইচএসসি’র ফরম পূরনে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার আব্দুল গণি মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার ফরম পূরনের অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে কলেজ এলাকায় এই বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

 

জানা যায়, চলতি এইচএসসি পরীক্ষার ফরম পূরনের নামে উপজেলার আব্দুল গণি মহাবিদ্যায়ে অধ্যক্ষ আব্দুস সামাদ পরীক্ষার্থীর নিকট থেকে চার হাজার ৮০০ টাকা আদায়ের লক্ষে কলেজের নোটিশ বোর্ডে তালিকা ঝুলিয়ে দেন। এই বিষয়ে সোমবার কলেজের পরীক্ষার্থী ও অভিভাবকরা অধ্যক্ষের কাছে অতিরিক্ত ফি আদায় না করার জন্য অনুরোধ করেন। কিন্তু অধ্যক্ষ তাদের কথার কোন কর্ণপাত না করে চার হাজার ৮০০ টাকায় ফরম পূরনের নির্দেশ দেন। ফলে তারা কলেজ থেকে বের হয়ে আসে।

 

আজ মঙ্গলবার সকালে অধ্যক্ষের অতিরিক্ত ফি কমানোর দাবীতে শিক্ষার্থীরা কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সরেরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভ মিছিল শেষে কলেজে মাঠে মিলিত হয়। এ সময় কলেজ পরিচালনা কমিটির সভাপতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম এমপি’র দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য দেন শিক্ষার্থী মেহেদী হাসান, সুমন আহম্মেদ, জীবন আহম্মেদ, মিঠু হোসেন, ইমন হোসেন, মিল্টন হোসেন, রাবিয়া বসরি, আলপনা খাতুন প্রমুখ।

 

অধ্যক্ষ আব্দুস সামাদ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলের বিষয়টি অস্বীকার করে সিল্কসিটি নিউজকে বলেন, শিক্ষার্থীদের কাছে থেকে সেশান ফি, ফরম পূরন, ক্রীড়া ফি, বিদ্যুৎ ফি, পাঠাগার ফিসহ চার হাজার টাকা ৮০০ ফি নির্ধারন করা হয়েছে। নিয়মের মধ্যে সব করা হয়েছে। কোন অতিরিক্ত ফি ধরা হয়নি।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম বলেন, এই বিষয়ে আমার জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজীয় ব্যবস্থা নেওয়া হবে।
স/শ