রাজশাহী

বাঘায় সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু

Silk City১৩ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া

বাঘা প্রতিনিধি :
রাজশহীর বাঘায় সাপের কামড়ে মুকবুল হোসেন ভুট্টু (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার বাজু বাঘা ইউনিয়নের খুদিছয়ঘটি (মিয়াপুর) গ্রামের এ ঘটনা ঘটে।

জানাযায় মুকবুল হোসেন ভুট্টু । মিয়াপুর মাঠে আয়নালের মাছের পুকুর পাহারা দিচ্ছিলো। এসময় রাত ১টার দিকে সাপের কামড় দেয়, এতে সে গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষনা করেন। মুকবুল হোসেন ভুট্টুর মৃত্যর বিষয়টি নিশ্চিত করেন মুলাম সওদাগর।