দুর্ঘটনা

বাঘায় সড়ক দূর্ঘটনায় এক কৃষক নিহত

Silk City২২ জুন ২০২৪১ মিনিট পড়া

বাঘা প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় সড়ক দূর্ঘটনায় আনারুল ইসলাম(৫০)  নামের এক কৃষকের মৃত্যু  হয়েছে। শনিবার (২২জুন) দুপুর আড়াই টায় (বাঘা- চারঘাট) মহা সড়কে  উপজেলার ছাতারি এলাকায়  পশু হাসপাতালে সামনে মাইক্রোবাসের ধাক্কায়  শুরুত্বর আহত হয়।নিহত আনারুল ইসলাম উপজেলা তুলশীপুর গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে ।

আহত অবস্থায় তাকে উদ্ধার উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টার দিকে আনারুল ইসলাম মারা যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  আশাদুজ্জামান আসাদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এ ঘটনায় নোহা মাইক্রোবাস, ঢাকা মেট্টো-চ-১১-৪৪৮৫ আটক করে থানায় নেওয়া হয়েছে।  চালক পালিয়ে যায়।

বাঘা থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, নিহত আনারুল ইসলামের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে থানা একটি  অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।