বাঘা প্রতিনিধি:
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিতে আসা অসহায় এবং দুস্থ রুগীদের জন্য কল্যান ফান্ড তৈরী করা হবে। পৃথিবীর সব রাষ্টের জন্য স্বাস্থ্য সেবা একটা চ্যালেঞ্জ। ফলে এদিক থেকে বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে।
রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সভাকক্ষে ব্যবস্থাপনা কমিটির সভায় শনিবার সকাল সাড়ে ১১ টায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, অন্য দেশের তুলনায় আমরা ভালো আছি। সেই সাথে স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার ও বিভিন্ন পদে জনবল সংকট ও প্রয়োজনীয় সংখ্যক অসবাবপত্র এবং কমিউনিটি ক্লিনিক বাড়ানোর প্রতিশ্রুতি দেন তিনি।
আয়োজিত সভায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের টিএইচএ ডাক্তার সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডাক্তার ফেরদৌস নিলুফা, উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম, বাঘা পৌর মেয়র ও আওয়ামীলীগ নেতা আক্কাছ আলী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামসুল আরিফিন, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা প্রমুখ।
স/অ










