বাগাতিপাড়া সংবাদদাতা:
নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রেস ক্লাবে মহান বিজয় দিবস উদযাপনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা বিআরডিবি হল রুমে প্রেস ক্লাব সভাপতি মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন বিজয় দিবস পালনে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়।
সাধারন সম্পাদক প্রভাষক মঞ্জুরুল আলমের পরিচালনায় বক্তব্য দেন প্রতিষ্ঠাতা সভাপতি রিয়াছত আলী, উপদেষ্টা মাহাতাব আলী, এই বাংলা পত্রিকার নাটোর প্রতিনিধি জামিলুর রহমান বাবু, সাপ্তাহিক বড়াল বার্তা প্রত্রিকার সম্পাদক এসএম রনো, সহ-সভাপতি মিজানুর রহমান প্রমুখ।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমদের সাথে সৌজন্য সাক্ষাত করেন সাংবাদিকবৃন্দ।
স/শ










