বাগাতিপাড়া প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়ায় ইউএনও পার্কের উন্নয়ন কাজে বাধা প্রদান ও দুই কর্মচারী মারপিটের অভিযোগে মীর মজনু (৫৮) নামের এক ব্যাক্তিকে আটকের পর কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সহকারী কমিশনার (ভূমি) ফারজানা খানম এর আদালত এ দণ্ডাদেশ দেন। দণ্ডিত মজনু উপজেলার লক্ষণহাটী মহল্লার মৃত মীর মসলেমের ছেলে।
জানা যায়, রোববার ইউএনও পার্কে উন্নয়ন কাজের অংশ হিসেবে সীমানা পিলার দেওয়া হয়। ওই পিলারগুলোর চারটি পিলার মজনু তুলে ফেলে এবং একটি পিলার ভেঙ্গে দেয়। এ ঘটনায় তাকে বাধা দিলে ওইদিন সন্ধ্যায় ভূমি অফিসের দুই কর্মচারীকে মারপিট করে সে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশের আটকের পর মজনুকে ১৫ দিনের কারাদণ্ড দেন আদালত।

স/আ










