সদ্য প্রকাশিত
নাটোর

বাগাতিপাড়ায় তিন সরকারী দপ্তরের তালা ভাঙ্গা নিয়ে ধুম্রজাল

নিউজ ডেস্ক৩ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
বাগাতিপাড়ায় তিন সরকারী দপ্তরের তালা ভাঙ্গা নিয়ে ধুম্রজাল

বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় তিন সরকারী দপ্তরের তালা ভাঙ্গা নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ চুরির চেষ্টা হয়েছে জানালেও পুলিশ প্রশাসন তদন্ত না করে মন্তব্য করতে নারাজ।

 

সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় সাধারন ডায়েরী হয়েছে। তবে কোন কিছু খোয়া যায়নি বলে দাবি করেছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।

 

ইউএনও খোন্দকার ফরহাদ আহমদ মঙ্গলবার সকালে ও নাটোর জেলা সাব রেজিস্ট্রার আনন্দ বর্মণ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন।
ডায়েরী ও দপ্তর সুত্রে জানা যায়, উপজেলার যুব উন্নয়ন, মহিলা বিষয়ক ও সাব-রেজিষ্ট্রারের কার্যালয় একই ভবনে হওয়ায় তাদের একটি মূল ফটক রয়েছে। ওই ফটকের (কলাক্সেবল) কেঁচি গেট ভেঙ্গেছে দুর্বত্ত্বরা। এছাড়াও মহিলা বিষয়ক অফিসারের অফিস কক্ষের একটি ও সাব-রেজিষ্ট্রার অফিসের দুইটি তালা ভাঙ্গা হয়েছে। তবে কোন কিছু খোয়া যায়নি বলে জানিয়েছে ওই তিন দপ্তর। এব্যাপারে মহিলা বিষয়ক অফিসার হাবিবা খাতুন বাগাতিপাড়া থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।

 
বাগাতিপাড়া থানা অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জিডি’র বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তদন্ত না করে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

স/অ