রাজশাহীর খবর

বাগাতিপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

নিউজ ডেস্ক২০ জুলাই ২০১৬১ মিনিট পড়া

ভ্রাম্যামান প্রতিনিধি:
“জল আছে যেখানে, মাছ চাষ সেখানে”এ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ পালিত হচ্ছে।

 
বুধবার সকালে মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি  উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা জিমনিসিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 
সভায় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার ফরহাদ আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্যএ্যাড.আবুল কালাম আজাদ।

 
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা খানম প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা ইরিনা মৌসুমি।
পরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয় ।
স/শ