সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
নাটোর

বাগাতিপাড়ার হাটদৌল স্কুলে ভবন পেলেও দুই বছরেও পায়নি বিদ্যুৎ

নিউজ ডেস্ক১১ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
বাগাতিপাড়ার হাটদৌল স্কুলে ভবন পেলেও দুই বছরেও পায়নি বিদ্যুৎ

বাগাতিপাড়া সংবাদদাতা:
নাটোরের বাগাতিপাড়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন পেলেও পায়নি বিদ্যুৎ সংযোগ। গত দুই বছর পুর্বে বিদ্যুৎ সংযোগের সমীক্ষা ফি জমা দিয়েও সংযোগ না পাওয়ায় ব্যহত হচ্ছে শিক্ষা কার্যক্রম।

 

অতিরিক্ত গরমে অতিষ্ট শিশু শিক্ষার্থীদের উপস্থিতিও মাঝে মধ্যেই কমে যায়। স্থানীয় সংসদ সদস্যের সুপারিশসহ বিদ্যুৎ বিভাগে আবেদন জানালেও কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
জানা যায়, গত ২০১৪-১৫ অর্থ বছরে পিইডিপি-৩ প্রকল্পের আওতায় প্রাথমিক বিদ্যালয়টিতে শিক্ষা প্রকৌশল অধিদফতরের অধীনে এলজিইডি এর বাস্তবায়নে ৩৯ লক্ষ ৫৫ হাজার টাকা ব্যয়ে একটি নতুুন ভবন নির্মান করা হয়। নির্মানকালে বিদ্যালয়ে ফ্যান, লাইটসহ বিভিন্ন বিদ্যুৎ সামগ্রী লাগানো হয় এবং ওয়ারিং সম্পুর্ন করা হয়। কিন্তু ভবনের নির্মানকাজ সম্পুর্ন হলেও আবেদন করেও গত দুই বছর ধরে বিদ্যুৎ সংযোগ পাওয়া যায়নি। বিদ্যুৎ ছাড়াই গত বছরের ১৯ মার্চ স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম ভবন উদ্বোধন করেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেকেন্দার রহমান জানান, বিদ্যুৎ না থাকায় অতিরিক্ত গরমের সময় শিশু শিক্ষার্থীদের ক্লাশে উপস্থিতি কমে যায়। কেউ কেউ বাড়ি থেকে হাতপাখা এনে বাতাস খাচ্ছে। শিক্ষকরাও ল্যাপটপের মাধ্যমে ক্লাশ নিতে চাইলেও তা পারছেননা। ফলে দেড়শতাধিক শিক্ষার্থী বঞ্চিত হচ্ছে তথ্যপ্রযুক্তি সুবিধা থেকে।

bagatipara-news-11-10-2016-00
এদিকে একই সালে সমীক্ষা ফি বাবদ এক হাজার ৫শ’ টাকা বিদ্যুৎ বিভাগে জমা দেওয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠানে অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার ব্যবস্থা থাকলেও কেন এটি হচ্ছে না তা তিনি জানেনা।
তিনি বলেন, চলতি বছরে ২৯ জুলাই বিষয়টি মানবিক দিক বিবেচনায় নিয়ে স্থানীয় নাটোর-১ আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালামের সুপারিশসহ নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার বরাবর লিখিত আবেদন করা হয়েছে। কিন্তু তাতেও কোন লাভ হয়নি, মিলেছে শুধু আশ্বাস।
এ ব্যাপারে গ্রাহক সেবা বিভাগের সহকারী জেনারেল ম্যানেজার রঞ্জন কুমার রায় এর মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও ফোন রিসিভ করেননি।
স/শ