সদ্য প্রকাশিত
রাজশাহী

বাগমারায় মোহনগঞ্জ প্রি-ক্যাডেট স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিউজ ডেস্ক২৬ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাগমারায় মোহনগঞ্জ প্রি-ক্যাডেট স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বাগমারা প্রতিনিধি:
বাগমারার মোহনগঞ্জ প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ, আলোচনাসভা ও অভিভাক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে স্কুল চত্ত্বরে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রাজ্জাক বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন গনিপুর ইউপি চেয়ারম্যান এ্যাড. মনিরুজ্জামান রঞ্জু, প্রবীণ ব্যক্তিত্ব আব্দুল জব্বার মোল্লা, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ আশরাফুল ইসলাম বাবু, মোহনগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক মজিবর রহমান, জামিলুর রহমান, হাটকানপাড়া জোবেদা কলেজের প্রভাষক আব্দুল আলীম, বেলাল হোসেন।

 

অধ্যক্ষ মেহেদী হাসান টিপু’র পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগমারা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলতাফ হোসেন, সাবেক ইউপি সদস্য আকবর আলী মোল্লা, আবুল কালাম আজাদ, মাজেদুর রহমান মুকুল, আমিনুল ইসলাম, মাওলানা আব্দুল আজিজ, আরিফুর রহমান, নূরুল ইসলাম, মাসুদ রানা, বোরহান আলী বুলুসহ এলাকার বিশিষ্ট সুধিজন।

 

বার্ষিক ফলাফল প্রকাশ উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরষ্কার প্রদান করা হয়। আলোচনা সভার শেষে বিকেলে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স/শ