সদ্য প্রকাশিত
রাজশাহী

বাগমারার ব্যবসায়ী মকবুল হোসেনের ইন্তেকাল: সাংসদ এনামুল হকের শোক

নিউজ ডেস্ক২৪ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাগমারার ব্যবসায়ী মকবুল হোসেনের ইন্তেকাল: সাংসদ এনামুল হকের শোক

নিজস্ব প্রতিবেদক:
বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার সূর্য্যপাড়া মহল্লার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মকবুল হোসেন শনিবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃতত্যুকালে তার বয়স হয়েছিল ৪১ বছর।

 

তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। দুপুর ১২ টায় নিজ মহল্লায় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

 

মকবুল হোসেন রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের ফুফাত এবং ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডলের ভাই। তিনি দীর্ঘদিন ধরে কিডনী সমস্যায় ভুগছিলেন।

 

তাঁর মৃত্যুতে শোক গভীর প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। এক শোক বার্তায় তিনি মরহুম মকবুল হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
স/শ