সদ্য প্রকাশিত
রাজশাহী

বাগমারাতেও এগিয়ে রয়েছেন মোহাম্মদ আলী

নিউজ ডেস্ক২৮ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাগমারাতেও এগিয়ে রয়েছেন মোহাম্মদ আলী

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ৯ টা থেকে ভোট প্রদান শুরু হয়ে চলে দুপুর ২ টা পর্যন্ত।

 

রাজশাহীর বাগমারা উপজেলায় আনারস প্রতীকে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী সরকার। ভোট গননা শেষে বেসরকারী ফলাফলে এ তথ্য জানা গেছে।

 

আজ দুপুর আড়াইটাই সিল্কসিটি নিউজের বাগমারা প্রতিনিধি শামীম রেজা জানিয়েছেন, বাগমারার মোট ভোটার সংখ্যা ছিল ২৩৬ জন। রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী সরকার আনারস প্রতীকে পেয়েছেন ১৪৩ ভোট।

 

অপরদিকে ৫০ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব জামান ভুলু তালগাছ প্রতীকে পেয়েছেন ৯৩ ভোট।

 

স/শ