সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
বিচিত্র

বাইকের আব্দার, বাবার চড় খেয়ে সোজা ৪ তলার কার্নিশে ছাত্র

নিউজ ডেস্ক২ জানুয়ারি ২০১৮১ মিনিট পড়া
বাইকের আব্দার, বাবার চড় খেয়ে সোজা ৪ তলার কার্নিশে ছাত্র

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অসুস্থ বাবাকে চিকিৎসকের কাছে নিয়ে ‌যাওয়ার পরিবর্তে বাইকের আব্দার ধরল ছেলে। ছেলের এমন বেয়াড়া আব্দারে ক্ষুব্ধ বাবা কষিয়ে এক চড় মারলেন ছেলেকে। আর তাতেই ৬ ঘণ্টা ধরে কার্নিশে উঠে চরম গোল বাঁধিয়ে দিল দমদমের এক ছাত্র।

সোমবার সকালে দমদমের এন এম রোডের বাসিন্দা ক্লাস টেনের ছাত্র অঙ্কিত সিংয়ের কাণ্ডে এলাকাবাসীর চোখ কপালে উঠেছে। এদিন সকালে বাবাকে চিকিৎসকের কাছে নিয়ে ‌যাওয়ার কথা ছিল অঙ্কিতের। তার পরিবর্তে সে বাবার কাছে বাইক কেনার আব্দার করে। বাবা তা নাকচ করে দেওয়ায় জেদ ধরে অঙ্কিত, তর্কাতর্কিও করে। এতে রেগে গিয়ে ছেলেকে চড় মারেন বাবা। তার পরেই অঙ্কিত সোজা উঠে ‌যায় ছাদে।

ছাদে উঠেই দরজায় তালা দিয়ে দেয় অঙ্কিত। এরপর ছাদ থেকে ৪ তলার কার্নিশে নেমে পড়ে আত্মহত্যার হুমকি দিতে থাকে। কখনও ৪ তলায়, কখনও ৩ তলায়, কখনও ২ তলার কার্নিশে উঠে লাফালাফি করতে থাকে সে। এতে আতঙ্কিত হয়ে উঠেন পাড়ার বাসিন্দারা।

অসহায় বাবা পুলিস ডাকেন। আসে দমকলও। কিন্তু কার্নিশ থেকে নামতে নারাজ অঙ্কিত। অবশেষে দমদম থানার এক আধিকারিক দীর্ঘক্ষণ কথা বলে অনেক বুঝিয়ে অঙ্কিতকে নীচে নামতে রাজি করান। শেষপ‌র্যন্ত দমকলের সিঁড়ি বেয়ে নীচে নামে ওই ছাত্র।