সদ্য প্রকাশিত
খেলা

বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টির হানা

নিউজ ডেস্ক২৮ মার্চ ২০১৭১ মিনিট পড়া
বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টির হানা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রনগিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডে। টস জিতে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নামে। তাসকিন আহমেদের হ্যাটট্রিকে ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩১১ রানের বেশি করতে পারেনি লঙ্কানরা। জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ৩১২ রান।

ম্যাচ শেষ হওয়ার পর পরই বৃষ্টি এসে হানা দেয় ডাম্বুলায়। বৃষ্টির কারণে উইকেট ঢেকে রাখা হয়েছে। বৃষ্টির মাত্রাও বেশি। ডাম্বুলা স্টেডিয়াম থেকে এমনটাই জানিয়েছেন রাইজিংবিডি ডটকমের প্রতিনিধি ইয়াসিন হাসান। বৃষ্টির কারণে ঠিক সময়ে খেলা শুরু হতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।

বৃষ্টির কারণে কার্টেল ওভারে খেলা হলে বাংলাদেশের জন্য সেটা কঠিন হয়ে দাঁড়াবে। কারণ, তখন রানরেট বেশ বেড়ে যাবে।

সূত্র: রাইজিংবিডি