সিল্কসিটিনিউজ ডেস্ক:
স্কটল্যান্ডের অ্যাবারডিন থেকে হারিয়ে যাওয়া একটি বল পাওয়া গেল ১ হাজার ৬০০ কিলোমিটার দূরে নরওয়ের উত্তর উপকূলে।
অ্যাবারডিনের ডি নদী হয়ে জলরাশির দীর্ঘ পথে ভেসে ভেসে নরওয়ের উপকূলে এসে ঠেকে বলটি।
ব্যাংকস ও’ডি এফসি নামে একটি ফুটবল মাঠের প্রাচীরের ওপর দিয়ে ডি নদীতে পড়ে হারিয়ে যায় বলটি। একটি অনূ্র্ধ্ব-১৯ দলের ফুটবল ছিল এটি।
মনে করা হচ্ছে, ভাসতে ভাসতে উত্তর সাগরের জলরাশি হয়ে নরওয়ের উপকূলে দিয়ে ভানা দ্বীপের দিকে ভাসছিল বলটি। এ সময় এটি পাওয়া যায়।

একটি ই-মেইলের মাধ্যমে ফুটবল ক্লাবটিকে জানানো হয়, তাদের ক্লাবের নাম লেখা বলটি পাওয়া গেছে।
সূত্র: রাইজিংবিডি










