সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বগুড়ায় ৪টি খুনের মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক৫ জুন ২০২০২ মিনিট পড়া
বগুড়ায় ৪টি খুনের মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ প্রামানিক মিস্টারকে (৩৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মিস্টার চারটি হত্যাসহ নয়টি মামলার আসামি।

শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে বগুড়া শহরতলীর শাকপালা মোড়ে স্থানীয় মসজিদের গেটে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

নিহত মিস্টার শাকপালা গ্রামের আরমান হোসেন ওরফে আরমান ড্রাইভারের ছেলে।

এলাকাবাসী জানায়, মিস্টার শাকপালা বাসস্ট্যান্ড বায়তুস সালাম জামে মসজিদে নামাজ আদায়ের জন্য যাচ্ছিলেন। মসজিদের গেটের কাছে পৌঁছার পরপরই পেছন থেকে আসা একদল যুবক কাঠ ফাড়াই করার কুড়াল দিয়ে এলোপাতাড়ি মিস্টারকে কুপিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন মিস্টারকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদের পশ্চিম পাশে কয়েকজন যুবক মোটরসাইকেলে আগে থেকেই অপেক্ষা করছিল। মিস্টার মসজিদে প্রবেশ করার আগ মুহূর্তে কয়েক যুবক তাকে কুপিয়ে কুড়াল ফেলে রেখে অপেক্ষমাণ মোটরসাইকেলে উঠে পালিয়ে যায়।

নাম প্রকাশ না করার শর্তে এলাকার লোকজন জানান, মিস্টার ছিলেন এলাকার ত্রাস। চাঁদাবাজি, ছিনতাই, হত্যা ও জমি দখল ছিল তার পেশা। একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তার হলেও জামিনে মুক্ত হয়ে আবারো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পরতেন মিস্টার। তার ভয়ে এলাকার কেউ মুখ খোলার সাহস পেতো না।

বছরখানেক আগে জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটিতে তাকে সাংগঠনিক সম্পাদকের পদ দেওয়া হয়।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, বেশ কিছুদিন ধরেই মিস্টার প্রকাশ্যে আসতো না। তার নামে চারটি হত্যাকাণ্ড ছাড়াও চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নয়টি মামলা বিচারাধীন রয়েছে।

তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ তৎপরতা শুরু করেছে। সূত্র: দেশ রুপান্তর