সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু

নিউজ ডেস্ক১২ জুলাই ২০২০১ মিনিট পড়া
বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু

বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিন জন এবং করোনা উপসর্গ নিয়ে আরও ২ জন মারা গেছে। শরিবার রাত থেকে রবিবার বিকাল পর্যন্ত জেলা শহরের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে তারা মারা যান।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজন শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে মারা গেছেন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন রবিবার জানান, জেলায় করোনায় মৃতের সংখ্যা সরকারি হিসেবে ৭০ জন এবং মোট আক্রান্ত ৩ হাজার ৭১১ জন।